২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
- ১০ এপ্রিল, ১৯৭১সঠিক উত্তর
- ১৭ এপ্রিল, ১৯৭১
- ৭ মার্চ, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
উত্তর: (ক) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র: ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
মনে রাখার বিষয়:
- ১৭ এপ্রিল, ১৯৭১ মুজিবনগর সরকার শপথ নেয় এবং মেহেরপুরের বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) ঘোষণাপত্র পাঠ করা হয়। এই ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
- ঘোষণাপত্রে ২৬ মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা কার্যকর বলা হয়।
- ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা এবং ৭ম তফসিলে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করা হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপঃ 'লোকটি এবং তার দল পাকিস্তানের শক্র, এবার…২০তম বিসিএস
- মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?২০তম বিসিএস
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?২০তম বিসিএস
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?২০তম বিসিএস
- মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?১৮তম বিসিএস
- মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?১৮তম বিসিএস