২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫
'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
- ব্রজধামে কথিত ভাষা
- একরকম কৃত্রিম কবিভাষাসঠিক উত্তর
- বাংলা ও হিন্দির যোগফল
- মৈথিলি ভাষার একটি উপভাষা
উত্তর: (খ) একরকম কৃত্রিম কবিভাষা
ব্যাখ্যা
ব্রজবুলি একটি কৃত্রিম মিশ্র কবিভাষা। বৈষ্ণব পদাবলির অধিকাংশ এই ভাষায় রচিত।
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক; তিনি মৈথিলি ভাষার সঙ্গে বাংলা ভাষা মিশিয়ে এটি তৈরি করেন।
- ষোল শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির ভাষা ও ছন্দ অনুসরণে রাধাকৃষ্ণবিষয়ক পদ রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' এ ভাষায় রচনা করেছেন।