২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৫

নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?

  1. SAARC
  2. APEC
  3. ADB
  4. CIRDAPসঠিক উত্তর

উত্তর: (ঘ) CIRDAP

ব্যাখ্যা

CIRDAP-এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউজে, তাই CIRDAP সঠিক।

CIRDAP:

  • পূর্ণরূপ: The Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  • একটি আঞ্চলিক, আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা
  • FAO-এর উদ্যোগে প্রতিষ্ঠিত; গঠিত: ৬ জুলাই ১৯৭৯
  • সদর দপ্তর: চামেলি হাউজ, ঢাকা
  • সদস্য সংখ্যা: ১৫টি; সর্বশেষ সদস্য ফিজি (জুন ২০১০)

অন্যান্য প্রতিষ্ঠান:

প্রতিষ্ঠানসদর দপ্তরপ্রতিষ্ঠা
SAARCকাঠমান্ডু, নেপাল৮ ডিসেম্বর ১৯৮৫
APECসিঙ্গাপুর১৯৮৯
ADBম্যানিলা, ফিলিপাইন২২ আগস্ট ১৯৬৬

একই টপিকের আরও প্রশ্ন

সংস্থার সদস্য, সদরদপ্তর ও প্রধান: সব প্রশ্ন ও উত্তর →