২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৬

কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?

  1. থাইল্যান্ডসঠিক উত্তর
  2. মিয়ানমার
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া

উত্তর: (ক) থাইল্যান্ড

ব্যাখ্যা

থাইল্যান্ড অতীতে কখনো কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি।

মনে রাখার বিষয়:
- থাইল্যান্ডের প্রাচীন নাম শ্যাম; ১৯৩৯ সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শ্যাম বলা হতো।
- ‘থাই’ শব্দের অর্থ মুক্ত; থাইল্যান্ড অর্থ মুক্ত ভূমি।
- রাজধানী: ব্যাংকক; মুদ্রা: বাথ।
- ১৯৩২ সালের বিপ্লবের পর থেকে থাইল্যান্ড সাংবিধানিক রাজতন্ত্র।

অন্যান্য দেশ:
- মিয়ানমার ও মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল।
- ইন্দোনেশিয়া স্বাধীনতার আগে নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →