২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪২

দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

  1. ১৮ এবং ১২ মিনিট
  2. ২৪ এবং ১২ মিনিটসঠিক উত্তর
  3. ১৫ এবং ১২ মিনিট
  4. ১০ এবং ১৫ মিনিট

উত্তর: (খ) ২৪ এবং ১২ মিনিট

ব্যাখ্যা

দুই নল একসাথে ৪ মিনিটে \(\frac{4}{8} = \frac{1}{2}\) অংশ পূর্ণ করে।

বাকি \(\frac{1}{2}\) অংশ দ্বিতীয় নল ৬ মিনিটে পূর্ণ করে। তাই দ্বিতীয় নল একা \(6 \times 2 = 12\) মিনিটে পূর্ণ করবে।

দুই নলের একত্রে ৪ মিনিটে \(\frac{1}{2}\) অংশ; দ্বিতীয় নলের ৪ মিনিটে \(\frac{1}{3}\) অংশ। তাই প্রথম নল ৪ মিনিটে \(\frac{1}{2} - \frac{1}{3} = \frac{1}{6}\) অংশ পূর্ণ করে।

প্রথম নল একা \(4 \times 6 = 24\) মিনিটে পূর্ণ করবে।

অর্থাৎ প্রথম নল ২৪ মিনিট এবং দ্বিতীয় নল ১২ মিনিট।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কাজ, নল ও চৌবাচ্চা (গাণিতিক যুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কাজ, নল ও চৌবাচ্চা: সব প্রশ্ন ও উত্তর →