১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৪

একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

  1. ৬০ জনসঠিক উত্তর
  2. ৮০ জন
  3. ১০০ জন
  4. ১২০ জন

উত্তর: (ক) ৬০ জন

ব্যাখ্যা

পাস করেনি ৭০%। এই অংশের সংখ্যা ১২ + ৩০ = ৪২ জন।

মোট পরীক্ষার্থী ধরি ক জন। তাহলে \(\frac{70}{100}\times ক = 42\), সুতরাং ক = ৬০ জন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শতকরা, মুনাফা ও লাভ-ক্ষতি (গাণিতিক যুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শতকরা, মুনাফা ও লাভ-ক্ষতি: সব প্রশ্ন ও উত্তর →