১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৫
জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?
- অমাবস্যায়সঠিক উত্তর
- একাদশীতে
- অষ্টমীতে
- পঞ্চমীতে
উত্তর: (ক) অমাবস্যায়
ব্যাখ্যা
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার-ভাঁটার তেজ কটাল সংঘটিত হয়।
- মহাকর্ষ শক্তি ও কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পরপর ফুলে ওঠে (জোয়ার) এবং নেমে যায় (ভাঁটা)। একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাঁটা হয়।
জোয়ার-ভাঁটার প্রকারভেদ:
- মুখ্য জোয়ার: চাঁদের নিকটবর্তী অংশে চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ার, একে প্রত্যক্ষ জোয়ারও বলে।
- গৌণ জোয়ার: চাঁদের বিপরীত দিকে কেন্দ্রাতিগ শক্তির কারণে সৃষ্ট জোয়ার, একে পরোক্ষ জোয়ারও বলে।
- তেজ কটাল (ভরা কটাল): অমাবস্যা ও পূর্ণিমায় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় থাকলে সৃষ্ট তীব্র জোয়ার।
- মরা কটাল: চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থাকলে সৃষ্ট; চাঁদের আকর্ষণে জোয়ার এবং সূর্যের আকর্ষণে ভাঁটা হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-১৭তম বিসিএস
- পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-১৭তম বিসিএস
- ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?১৫তম বিসিএস
- 'গ্রীনহাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?১৫তম বিসিএস
- বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?১৪তম বিসিএস
- কোথায় সাঁতার কাটা সহজ?১৪তম বিসিএস