১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬

দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?

  1. ননদসঠিক উত্তর
  2. প্রিয়া
  3. শিষ্যা
  4. আয়া

উত্তর: (ক) ননদ

ব্যাখ্যা

'ননদ' স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে: দেবর ও ননদাই।

কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ আছে:

  • দেবর - ননদ (দেবরের বোন) ও জা (দেবরের স্ত্রী)
  • ভাই - বোন ও ভাবী (ভাইয়ের স্ত্রী)
  • শিক্ষক - শিক্ষয়িত্রী (শিক্ষিকা) ও শিক্ষকপত্নী (শিক্ষকের স্ত্রী)
  • বন্ধু - বান্ধবী (মেয়ে বন্ধু) ও বন্ধুপত্নী (বন্ধুর স্ত্রী)
  • দাদা - দিদি (বড় বোন) ও বৌদি (দাদার স্ত্রী)

অন্যদিকে: প্রিয় - প্রিয়া, শিষ্য - শিষ্যা, খানসামা - আয়া।

একই টপিকের আরও প্রশ্ন

লিঙ্গ: পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ: সব প্রশ্ন ও উত্তর →