১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫
কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
- বৃন্দ
- কুল
- বর্গ
- দামসঠিক উত্তর
উত্তর: (ঘ) দাম
ব্যাখ্যা
'দাম' অপ্রাণিবাচক শব্দের বহুবচন লগ্নক।
- অপ্রাণিবাচক শব্দের বহুবচন: আবলি (পুস্তকাবলি), গুচ্ছ (কবিতাগুচ্ছ), দাম (কুসুমদাম, পুষ্পদাম), নিকর (কমলনিকর), পুঞ্জ (মেঘপুঞ্জ), মালা (পর্বতমালা), রাজি (তারকারাজি), রাশি (বালিরাশি), নিচয় (কুসুমনিচয়)।
- প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচন: গণ (জনগণ), বৃন্দ (শিক্ষকবৃন্দ), মণ্ডলী (সম্পাদকমণ্ডলী), বর্গ (মন্ত্রীবর্গ)।
- 'কুল' প্রাণিবাচক শব্দের বহুবচন লগ্নক (পক্ষিকুল, বৃক্ষকুল)।
একই টপিকের আরও প্রশ্ন
- বচন অর্থ কী?১৮তম বিসিএস