১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৬

বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

  1. রাজ কাঁকড়াসঠিক উত্তর
  2. গণ্ডার
  3. পিপীলিকাতুক ম্যানিস
  4. স্নো লোরিস

উত্তর: (ক) রাজ কাঁকড়া

ব্যাখ্যা

বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো রাজ কাঁকড়া।

  • রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাঁকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃতপক্ষে কাঁকড়া নয়; এটি কাঁকড়ার সাথে সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
  • এরা Xiphosura বর্গের অন্তর্ভুক্ত; পৃথিবীতে ৩টি গণের অধীনে ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
  • প্রায় ৫৫ কোটি বছর আগে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে বলে একে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।