১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৭

বিশ্বব্যাংক -এর কোন অঙ্গ সংগঠনটি 'Soft Loan Window' নামে পরিচিত?

  1. IBRD
  2. IDAসঠিক উত্তর
  3. IFC
  4. EDI

উত্তর: (খ) IDA

ব্যাখ্যা

IDA (International Development Association): যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ দেয়। এজন্য এটি Soft Loan Window নামে পরিচিত।

  • প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
  • বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA-এর সদস্য হয়।

বিশ্বব্যাংক গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান:

  • IBRD (International Bank for Reconstruction and Development)
  • IFC (International Finance Corporation)
  • MIGA (Multilateral Investment Guarantee Agency)
  • ICSID (International Center for Settlement of Investment Disputes)
  • IDA (International Development Association)
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বিশ্বব্যাংক ও IMF (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বিশ্বব্যাংক ও IMF: সব প্রশ্ন ও উত্তর →