১৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
- প্রায় ৭৫ শতাংশ
- প্রায় ৮০ শতাংশ
- প্রায় ৮৫ শতাংশ
- প্রায় ৯০ শতাংশসঠিক উত্তর
উত্তর: (ঘ) প্রায় ৯০ শতাংশ
ব্যাখ্যা
GATT বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশের সমন্বয় সাধন করে বলে উল্লেখ আছে।
- পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত: ১৯৪৭ সালে; কার্যকর: ১৯৪৮ সালের ১ জানুয়ারি।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর ২৩টি দেশ GATT স্বাক্ষর করে।
- উদ্দেশ্য: শুল্ক, কোটা ও ভর্তুকির মতো বাণিজ্য বাধা কমিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানো।
- ১৯৯৪ সালের ১৫ এপ্রিল উরুগুয়ে রাউন্ড শেষ হয় এবং GATT সংশোধনের মাধ্যমে World Trade Organization (WTO) গঠনের সিদ্ধান্ত হয়; WTO জন্ম নেয় ১৯৯৫ সালে।