১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

  1. নাটক
  2. ছোট গল্প
  3. প্রবন্ধ
  4. গীতি কবিতাসঠিক উত্তর

উত্তর: (ঘ) গীতি কবিতা

ব্যাখ্যা

আধুনিক যুগে গীতি কবিতাই বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ধারা।

গীতিকবিতা কী:

  • কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি, বাসনা-কামনা ও আনন্দ-বেদনা আবেগকম্পিত সুরে প্রকাশ পায়।
  • বৈশিষ্ট্য: আন্তরিকতাপূর্ণ অনুভূতি, অবয়বের স্বল্পতা, সঙ্গীতমাধুর্য ও গতিস্বাচ্ছন্দ্য।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটনই গীতিকাব্য।
  • হৃদয়ের অনুভূতি দীর্ঘস্থায়ী নয় বলে গীতিকবিতা সাধারণত দীর্ঘ হয় না।

মধ্যযুগে বৈষ্ণব পদাবলিতে গীতিকবিতার বৈশিষ্ট্য প্রথম ফুটে ওঠে। তবে গীতিকবিতা আধুনিক যুগের সৃষ্টি। মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্যধারা বৈষ্ণব সাহিত্যধারা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।