১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৭

আফটা (AFTA) বলতে কি বোঝায় -

  1. একটি বাণিজ্যিক গোষ্ঠীসঠিক উত্তর
  2. পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
  3. একটি বিমান সংস্থা
  4. একটি সামরিক চুক্তি

উত্তর: (ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী

ব্যাখ্যা

AFTA একটি বাণিজ্যিক গোষ্ঠী।

AFTA:
- পূর্ণরূপ: ASEAN Free Trade Area (আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা)।
- ASEAN সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চুক্তি স্বাক্ষর: ২৮ জানুয়ারি ১৯৯২; কার্যক্রম শুরু: ১ জানুয়ারি ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য ৬টি; বর্তমান সদস্য ১০টি: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মায়ানমার।

ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations; প্রতিষ্ঠা: ৮ আগস্ট ১৯৬৭।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট; সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বাংলাদেশ ASEAN Regional Forum (ARF)-এর সদস্য।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।