১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৮
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো-
- অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করাসঠিক উত্তর
- ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
- ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
- বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
উত্তর: (ক) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ব্যাখ্যা
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হিসেবে প্রথম জাতীয় ঔষধ নীতির (১৯৮২) আলোকে এই উত্তর ধরা হয়েছে।
- ১৯৮২ সালে প্রথম জাতীয় ঔষধ নীতি প্রণীত হয়; ২০০৫ ও ২০১৬ সালে নবায়ন করা হয়।
- ১৯৭৪ সালে ঔষধ প্রশাসন পরিদপ্তর গঠিত হয়।
জাতীয় ঔষধ নীতি, ২০১৬-এর লক্ষ্যসমূহ:
- নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন ঔষধ সহজ ক্রয়সাধ্য মূল্যে নিশ্চিত করা
- ঔষধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার ও সুষ্ঠু পরিবেশন ব্যবস্থা নিশ্চিত করা
- স্থানীয় ঔষধ প্রস্তুতকারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া, যাতে ঔষধ ও কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়
- ঔষধ রপ্তানি বৃদ্ধি করা
- কার্যকর নজরদারি (Surveillance) ব্যবস্থা প্রতিষ্ঠা করা